তাপপ্রবাহ অব্যাহত থাকবে যতদিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৭ মে ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
বৃষ্টির পর সারাদেশে আবারও তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে অস্বস্তিকর ভাপসা গরম। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার এবং আগামীকাল শনিবারও এই তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার বলেন, বৃহস্পতিবার সারা দেশেই তাপপ্রবাহ ছিল। আজ শুক্রবার বৃষ্টিপাতের এলাকা কিছুটা বাড়তে পারে। তবে তা তাপমাত্রায় তেমন প্রভাব ফেলবে না।
মনোয়ার হোসেন বলেন, ১৯ মে রবিবার থেকে বৃষ্টিপাত বাড়বে। এদিন দেশের কিছু অঞ্চল থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সোমবার সারা দেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। এদিন মোটামুটি সারা দেশ থেকেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে।
আগের দিন চট্টগ্রাম বিভাগের কিছু জেলা ছাড়া প্রায় সারা দেশেই তাপপ্রবাহ ছিল। তবে গতকাল বৃহস্পতিবার তা সারা দেশেই ছড়িয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল দেশের সব বিভাগের ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দিনাজপুর, নীলফামারী ও কুড়িগ্রামেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় বেড়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
আবহাওয়া অফিস বলছে, আগামীকাল শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে বাড়তে পারে বৃষ্টিপাতের এলাকা ও পরিমাণ। এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগামীকাল দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা সারা দেশেই সামান্য কমতে পারে। বৃষ্টিপাত বাড়ায় পরদিন রবিবার সারা দেশের দিনের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











