ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১০:১২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

তাপপ্রবাহে আরও বাড়বে গরম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির পর আবারও তীব্র গরমে নাজেহাল দেশবাসী। মৃদু দাবদাহে বাড়ছে বাতাসে আদ্রতার পরিমান। এতে বাড়তে চলেছে গরম। বর্তমানে ৯টি অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৪ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেটে বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি / বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে- মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও খেপুপাড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তার পরের ৩ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৩ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

-জেডসি