ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৪:৪৩:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে, শীতে কাঁপছে পঞ্চগড়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের সঙ্গে হিমালয় কন্যা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। একই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জেলার চারপাশ। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে জেলার মানুষ।

শনিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে শীতজনিত রোগ বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, হাপানি এবং নিউমোনিয়াসহ নানা শীতজনিত রোগব্যাধিতে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।

জিতেন্দ্রনাথ বলেন, আজ ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।