তাপসী হিজড়ার কবজি কেটে দিলো প্রেমিক!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
প্রেমিক সাদ্দাম হোসেনের সঙ্গে অলি হাসান সাগর ওরফে তাপসী হিজড়ার মধ্যে বিয়ে নিয়ে কথা হচ্ছে। এর মধ্যেই তাপসী হিজড়ার কবজি কেটে দেয় সাদ্দাম।
এ ঘটনা ঘটে নেত্রকোণার কলমাকান্দার পোগলা ইউনিয়নের গুতুরা বাজারে মমতা হিজড়া ওরফে মতি মিয়ার বাসায়।
প্রেমিক সাদ্দাম হোসেনের বাড়ি মদন উপজেলার চানগাঁও মোড়লপাড়া গ্রামে। ভুক্তভোগী অলি হাসান সাগর ওরফে তাপসী হিজড়ার বাড়িও একই এলাকায়।
হাতের কবজি কাটার ঘটনায় গত ২১ আগস্ট তাপসী হিজড়া বাদী হয়ে ‘স্বামী’ সাদ্দাম হোসেনকে আসামি করে থানায় মামলা করেন। পরে মদন থানা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, সাদ্দাম হোসেন ও তাপসী হিজড়া আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর তারা দুজন বেড়ানোর জন্য কলমাকান্দার পোগলা ইউনিয়নের গুতুরা বাজারে মমতা হিজড়া ওরফে মতি মিয়ার বাসায় যান। গত ১৪ আগস্ট মতি মিয়ার বাসায় অবস্থানকালে বিবাহ বিষয়াদি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সাদ্দাম হোসেন চায়নিজ কুড়াল দিয়ে তাপসী হিজড়াকে কোপ দেন। এতে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











