তামিম ইকবালের পরিবার করোনামুক্ত
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মা এবং দুই শিশু সন্তানসহ বড় ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছিলেন। বুধবার দ্বিতীয় টেস্টের রিপোর্টে তাদের নেগেটিভ এসেছে। এই বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নাফিস ইকবাল।
জানা যায়, মঙ্গলবার দ্বিতীয়বার করোনা টেস্টের জন্য নমুনা প্রদান করেন নাফিস ইকবাল এবং তার মাসহ পরিবারের বাকি সদস্যরা। আর সেই টেস্টের রিপোর্ট পেয়ে নাফিস গতকালই জানিয়েছেন, তারা সুস্থ আছেন এবং পরিবারের যারা করোনা আক্রান্ত হয়েছিলেন সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।
গত ১৯ জুন তামিমের পরিবারে করোনা শনাক্ত হয়, ওই দিনই তার বড় ভাই নাফিস ইকবাল করোনায় সংক্রমিত হন। এরপর তিনি হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এর একদিন পরই খবর আসে তার মাসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত।
এছাড়া ক্রিকেট জগতে করোনার হানা দেয়ার আরও খবর আসে। গত ২০ জুন করোনা আক্রান্ত হন মাশরাফী বিন মর্তুজা ও নাজমুল ইসলাম অপু। যদিও নাফিস ইকবালের করোনা নেগেটিভের দিন জাতীয় দলের স্পিনার নাজমুল ইসলাম অপুও করোনা থেকে মুক্তি পান।
অবশ্য মাশরাফীর এখনো নেগেটিভ আসার খবর আসেনি। গত ২৮ জুন তিনি ফেইসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ১৪ দিন পার হলে করোনা পরীক্ষা করাবেন। বুধবার তার আক্রান্ত হওয়ার ১২ দিন হয়েছে।
শেষ পর্যন্ত তামিম ইকবালের পরিবার করোনামুক্ত। তবে পরিবারের করোনা আক্রান্তদের সংস্পর্শে আসেননি তামিম, ওই সময়ে তিনি ঢাকায় ছিলেন।
-জেডসি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার