ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ২২:২৬:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

তামিমিকে সম্মাননা দিল রিয়াল মাদ্রিদ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৩ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফিলিস্তিনি অধিকারকর্মী আহেদ তামিমিকে সম্মাননা জানিয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ।শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে তাকে সম্মাননা দেয় রিয়াল মাদ্রিদ। তামিমিকে অভ্যর্থনা জানান ক্লাবটির সাবেক স্ট্রাইকার এমিলিও বুতরাগুয়েনো। তিনি তামিমিকে উপহার দেন ব্যক্তিগত একটি জার্সি। 

 

বর্তমানে বেশ কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে ইউরোপে আছেন আহেদ ও তার বাবা বাসিম তামিমি।

 

গত বছর দুই সেনাকে চড় মারার দায়ে তাকে গ্রেপ্তার ও কারাদণ্ড দেয় ইসরাইল। তার গ্রেপ্তার ও কারাদণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার শিকার হয় ইসরাইল। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে সম্মাননা জানায় রিয়াল মাদ্রিদ।



১৭ বছর বয়সী কিশোরী আহেদ গত বছর ডিসেম্বরে দখলীকৃত পশ্চিম তীরের নবী সালেহ গ্রামে তার বাড়ির প্রাঙ্গণে দুই সেনাকে চড় মারে। তার চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।




আট মাস কারাদণ্ডের পর আহেদকে গত জুলাই মাসে মুক্তি দেওয়া হয়। ইসরাইলি দখলিকরণের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিবাদের মুখপাত্রে পরিচিতি পেয়েছে আহেদ। -আল জাজিরা

এই বিভাগের জনপ্রিয়