ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:০২:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৯জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:২৩ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত নয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চার জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 


বৃহস্পতিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।


পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৩শ’ কিলোমিটারেরও বেশি দূরে ত্রিচি জেলার কাছে থুভারাঙ্কুরিচিতে এই দুর্ঘটনা ঘটে। ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সকলেই ভ্যানের আরোহী। তারা কন্যাকুমারি থেকে তীর্থকেন্দ্র তিরুপতি যাচ্ছিল।


তিনি আরো বলেন, দুর্ঘটনায় তিন শিশু ও দুই নারীসহ নয়জন ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের ত্রিচির সরকারি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।


পুলিশ জানায়, এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।


সিনিয়র ওই পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। তার বিরুদ্ধে অবহেলার অভিযোগ দায়ের করা হয়েছে। সে পার্কিং লাইট না জ্বালিয়েই গাড়িটিকে পার্ক করে রেখেছিল। এখনো ট্রাক চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।