তালা ভেঙে অমর একুশে হলে উঠলেন ঢাবি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী হলে প্রবেশ করেছেন। ৫ অক্টোবর হল খোলার কথা থাকলেও আজ শুক্রবার দুপুর ২টার দিকে তালা ভেঙে অমর একুশে হলে ঢুকে পড়েন শিক্ষার্থীরা।
দীর্ঘদিন হলের বাইরে থাকা শিক্ষার্থীরা এতদিন মেস বা বাসা ভাড়া নিয়ে ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন জায়গায় থাকতেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৫ অক্টোবর থেকে হল খুলে দেওয়ার কথা থাকলেও অতিরিক্ত মেস ভাড়ার টাকা বাঁচাতেই হলে উঠেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, সেপ্টেম্বর মাসে সবাই মেস ছেড়ে দিয়েছে। মাত্র পাঁচদিনের জন্য পুরো মাসের ভাড়া দিতে হবে। তাই অনেকটা বাধ্য হয়েই হলে উঠতে হয়েছে তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা অসহায় হয়ে হলে উঠতে বাধ্য হয়েছি। মাত্র পাঁচদিনের জন্য পুরো মাসের ভাড়ার টাকা দিতে হবে তাই আমার মতো অনেকেই মেস ছেড়ে দিয়েছে। এখন হয় ৪/৫ দিনের জন্য বাড়ি ফিরে যেতে হবে নয়তো রাস্তায় থাকতে হবে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়ে আমরা হলে উঠেছি।
অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ গণমাধ্যমকে বলেন, আমরা এই সমস্যা সমাধানের জন্য ছাত্রদের সঙ্গে বসেছি। এখন আলোচনা চলছে। আলোচনা শেষে আমরা সিদ্ধান্ত জানাতে পারবো।
গত কয়েকমাস থেকেই সাধারণ ছাত্র ও ছাত্রসংগঠনগুলো পহেলা অক্টোবরে হল খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলো। কিন্তু প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল ছিলো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যকে বলেন, আমি বিষয়টা জেনেছি। হল প্রসাসনকে তাদের সঙ্গে কথা বলে সমাধান করতে বলা হয়েছে। আমি বিশ্বাস করি যে কোনো নিয়মিত, মেধাবী শিক্ষার্থী এ কাজগুলো করবে না। তারা কারা, তাদের পরিচয় কি, তারা কোন উদ্দেশ্যে এটা করছে এসব তথ্য জানার চেষ্টা চলছে। সবকিছু জেনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





