ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২৩:৪৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২ ডিসেম্বর ২০১৮ রবিবার

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তিন আসনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে  খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

 

অাজ শনিবার সকালে প্রথমে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ওয়াহিদুজ্জামান ফেনী- ১ আসেন খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

 

পরে দুপুরে বগুড়া-৬ ও বগুড়া- ৭ আসনেও খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়।

 

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়।

 

গত ২৮ নভেম্বর ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবদুল লতিফ জনি, মো. আবু তালেব।