তিন চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো ড্যাব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তিন চিকিৎসক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন– ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. মো. রাকিবুজ্জামান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. জাহিদুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক পত্রে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে ড্যাবের আটজন চিকিৎসক নেতাকে ড্যাবের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত নেতাদের মধ্য থেকে ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. মো. রাকিবুজ্জামান গত ৬ নভেম্বর সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় ড্যাব অফিসে চিঠি দেন। চিঠিতে তারা কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমাপ্রার্থনা করেন এবং জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমান সাহেবের অনুগত থেকে পুনরায় ড্যাব ও জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করার অনুমতি প্রার্থনা করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর অনুষ্ঠিত ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় বিষয়টি উত্থাপিত হয়। সভায় গৃহীত ১১নং সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কৃত সদস্যদের মধ্যে যারা আবেদন করবেন, তাদের বিষয়ে প্রত্যেকের কর্মকাণ্ডের গুরুত্ব বিবেচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আবেদন করা ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. মো. রাকিবুজ্জামানের আবেদন বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সুপারিশ ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রেরণপূর্বক নির্দেশিত হয়ে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
ড্যাবের আশা, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে এই চিকিৎসকরা ড্যাবের সব কার্যক্রমে আগের মতো অংশগ্রহণ করবেন এবং ড্যাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত করতে অবদান রাখবেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন








