ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৮:০০:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

তিন দিনে হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ৮ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত তিন দিনে সারাদেশে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (৮ জুন) ১৬ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া ৬ ও ৭ জুন যথাক্রমে ২০ ও ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৬ জনই ঢাকার বাসিন্দা। এ ছাড়া সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। তাদের মধ্যে ৬৯ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়াও ঢাকার বাইরে রয়েছেন চারজন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৪৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০৬ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।