তিন দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু দীপা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বরিশাল নগরীর কলেজ রোড এলাকা থেকে নিখোঁজের তিন দিনেও উদ্ধার হয়নি সাড়ে তিন বছর বয়সী শিশু দীপা রানী পুটি। দীপাকে ফিরিয়ে দেওয়ার শর্তে অজ্ঞাত মুঠোফোনে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন অপহরণকারীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই শিশুর বাবা। মঙ্গলবার সকাল পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অপহরণের ঘটনায় ৯ জনকে আটকের পাশাপাশি শিশুটিকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
স্বজনরা জানায়, গত রবিবার সকাল ১০টায় বরিশাল নগরীর কলেজ রোডের মসজিদ গলির বাসার সামনে খেলতে যায় দীপা। এরপর থেকে নিখোঁজ হয় সে। এদিকে এঘটনায় ওই দিন বিকেলের দিকে দীপার বাবা বিনয় সমদ্দারের মুঠোফোনে অপরিচিত এক ব্যক্তি দীপার মুক্তিপণ বাবদ ৪০ হাজার টাকা দাবি করেন। কিন্তু এরপর ওই ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পর দিন সোমবার দুপুরে অজ্ঞাতনামাদের আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন দীপার বাবা বিনয় সমদ্দার।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়াসহ দীপাকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। এখনও দীপাকে ফিরে পাওয়ার আশা করছেন তারা।
দীপার বাবা একজন হোটেল শ্রমিক। তিনি একটি এনজিও থেকে সম্প্রতি ৪০ হাজার টাকা ঋণ নিয়েছেলেন। ওই টাকা হাতিয়ে নিতে তার শিশু মেয়েকে অপহরণ করা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার কথা জানিয়েছেন ওসি নুরুল ইসলাম।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




