ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২:১৪:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

তিন প্রেমিক-প্রেমিকা মিলে হত্যা করলেন চতুর্থ প্রেমিককে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামের মোবারক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে।শুক্রবার দুপুরে দিকে এসপি কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এসপি লিটন কুমার সাহা।

এসপি জানান, চতুর্ভুজ প্রেমের দ্বন্দ্বে খুন হয়েছেন মোবারক হোসেন। গত সোমবার বিকেলে উপজেলার ইকোরী বিলে গরু চড়াতে গেলে তার তিন বন্ধু রশিদ জিহাদ, আসাদুল এবং প্রেমিকা আরিফা মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ ওই দিনই ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর মঙ্গলবার নিহতের স্ত্রী রানী বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে পুলিশ চাঞ্চল্যকর ও রোমহর্ষক এ হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। এরইমধ্যে আরিফা আসাদুল ও রশিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

-জেডসি