তিন বছরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয় ৩০০ কোটি ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
গত তিন বছর ধরেই আয়ের ধারায় রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) আয় ৩০০ কোটি টাকা অতিক্রম করেছে। সঙ্গে কোম্পানির মাসিক আয় প্রায় ১০ কোটি টাকা। যার প্রায় পুরো অংশই দেশীয় বাজার থেকে অর্জিত।
সোমবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
সম্প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ বিএসসিএল’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আওতায় বাংলাদেশে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ছাড়াও ডিজিএফআই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সেবার আওতায় আসবে।
স্যাটেলাইট নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে যুক্তরাজ্যভিত্তিক একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার শুরুর মাধ্যমে বিএসসিএল বিদেশের বাজারেও ব্যবসায়িক যাত্রা শুরু করেছে। তবে সামনের দিনে এটি আরও বাড়বে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।
দেশের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ছাড়াও মোট ৩৮টি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে সম্প্রচার করে। সেই সঙ্গে এই স্যাটেলাইটের আওতায় সম্প্রচার করে দেশের একমাত্র ডিটিএইচ অপারেটর ‘আকাশ’। এ ছাড়া দেশের দুটি ব্যাংকও ইতোমধ্যে এর মাধ্যমে এটিএম সেবা দিচ্ছে। পাশাপাশি আরও অনেক সরকারি-বেসরকারি ব্যাংকের সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার ব্যাপারে আলোচনা চলছে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল