ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৮:২৪:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

তিন মাস পর রামেকের করোনা ইউনিটে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৬ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিন মাস পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগে গত ১ জুন সর্ব নিম্ন ৭ জন মারা যায় একদিনে। তার পর বাড়তে থাকে মৃত্যুর মিছিল। প্রায় তিন মাসে মধ্যে এ হাসপাতালের করোনা ইউনিটে এটিই এক দিনে সর্বনিম্ন মৃত্যু।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালের বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে ১ জন এবং করোনা নেগেটিভ হয়েও পরবর্তি শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ১ জনের মৃত্যু হয়।

এক দিনে মারা যাওয়া ৬ জনের মধ্যে রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ২ জন ও নওগাঁর ১ জন। এদের মধ্যে ২ জন পুরুষ ও ৪ জন নারী। যাদের মধ্যে ১ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ১৪ জন। যা আগের দিন ছিল ২৭ জন। এছাড়াও একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। য আগের দিন ছিল ৩৫ জন। আর বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯০ জন। যা আগের দিন ছিল ২০৯ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ৯২ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৯ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ২৯ জন।

রামেক পরিচালক আরও জানান, বুধবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৯৪ শতাংশ কমে সংক্রমণের হার ১৬ দশমিক ৮১ শতাংশ। যা আগের দিন মঙ্গলবার ছিল ১৭ দশকি ৭৪ শতাংশ।


-জেডসি