তিন সিনেমা নিয়ে অপেক্ষায় পূর্ণিমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
নতুন কোনো সিনেমার কাজ নেই চিত্রনায়িকা পূর্ণিমার। তবে তিনটি সিনেমা রয়েছে তার হাতে। এর মধ্যে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার কাজ সম্পূর্ণ শেষ। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ।
এ সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। খুব দ্রুত এটি মুক্তি পাবে বলে জানা গেছে। অন্যদিকে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে আরও দুটি সিনেমার সঙ্গে সম্পৃক্ত পূর্ণিমা।
এ দুটি সিনেমার মধ্যে ‘গাঙচিল’র কাজ অনেকটা শেষ। কিন্তু ‘জ্যাম’ সিনেমার কাজ এখনো অনেকটা বাকি। ‘আহারে জীবন’ ও ‘গাঙচিল’-এ পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। ‘জ্যাম’-এ রয়েছেন আরেফিন শুভ।
তিনটি সিনেমা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, আহারে জীবন সিনেমার মধ্য দিয়ে এবারই প্রথম ছটকু ভাইয়ের পরিচালনায় কাজ করেছি। ছটকু ভাই এ দেশের চলচ্চিত্রের একজন গুণী পরিচালক। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। এর গল্পটা করোনাকালীন ঘটনাবলি নিয়ে। সবকিছু মিলিয়ে সিনেমাটি ভালো হয়েছে।
পূর্ণিমা আরও বলেন, মুক্তির পর দর্শকের ওপরই নির্ভর করছে এ সিনেমার সাফল্য। আর গাঙচিল ও জ্যামের জন্যও অপেক্ষায় আছি। দুটি সিনেমারই কিছু টুকটাক কাজ বাকি আছে। আশা করছি দ্রুত এগুলোও শেষ হবে।
প্রসঙ্গত, পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমার নাম নজরুল ইসলাম পরিচালিত ‘চিরঞ্জীব মুজিব’। এতে পূর্ণিমা অভিনয় করেছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে। এদিকে আগামী ঈদে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ দেখা যাবে এ অভিনেত্রীকে।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











