তিনটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেছেন। আইসিটি খাতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক সংস্থাগুলো তাঁকে এ সম্মাননা দিয়েছে।
এগুলো হচ্ছে-‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’, ‘ডিসিডি এপিএসি অ্যাওয়ার্ড-২০১৯’ ও ‘গোভইনসাইডার ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৯’।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকের আগে পুরস্কারগুলো হস্তান্তর করেন।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ও উচ্চ ক্ষমতাসম্পন্ন হাই-টেক পার্ক অবকাঠামো গঠনের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটিকে ‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি অক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯’ প্রদান করা হয়।
ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলোজি অ্যান্ড সার্ভিসেস অ্যালাইয়েন্স (ডব্লিউআইটিএসএ) এর ২১তম আয়োজনে বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটির কাছে পুরস্কারটি হস্তান্তর করে। আইটি’র অলিম্পিক হিসেবে পরিচিত ওই আয়োজনটি ৬ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হয়।
এদিকে আইসিটি ডিভিশনের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘৪ টায়ার জাতীয় ডাটা সেন্টার (৪টিডিসি) প্রকল্পটিকে ডাটা সেন্টার কন্সট্রাকশন ক্যাটাগরিতে ‘ডিসিডি এপিএসি অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কার দেয় হয়। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ডাটা সেন্টার ডায়নামিকস (ডিসিডি) ‘৪ টায়ার জাতীয় ডাটা সেন্টার (৪টিডিসি) প্রকল্প’ পুরস্কারটি দিয়েছে।
ডিসিডি’র সাংহাই শাখার কান্ট্রি ডিরেক্টর জনসন ইয়াং আইসিটি ডিভিশনের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের কাছে পুরস্কারটি হস্তান্তর করেন। জিয়াউল আলম একটি প্রতিনিধি দলসহ ১৭ সেপ্টেম্বর চীনের শেনজেন নগরীতে ৪ টায়ার ডাটা সেন্টারের নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশন লি: পরিদর্শনকালে পুরস্কারটি হস্তান্তর করা হয়।
‘৪ টায়ার ন্যাশনাল ডাটা সেন্টার (৪টিডিসি) প্রকল্পে’র আওতায় গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক পার্কের বিশ্বমানের ডাটা সেন্টার স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।
পাশাপাশি এ২আই প্রোগ্রামের আইসিটি ডিভিশন বাস্তবায়িত কল সেন্টার ‘৩৩৩’ কেন্দ্রীয় ডাটা, সেবা ও অভিযোগ ব্যবস্থাপনার জন্য গোবইনসাইডার এশিয়ার বেস্ট সিটিজেন এঙ্গেজমেন্ট প্রজেক্ট’ এর স্বীকৃতি স্বরূপ ‘গোভইনসাইডার ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৯’ পুরস্কার প্রদান করে।
গত ১৬ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরস্কারটি হস্তান্তর করা হয়।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











