ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৪:৩৭:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

তিনদিনের সফরে সুইডেনের রাজকন্যা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৮ মার্চ ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। সোমবার (১৮ মার্চ) সকাল ৯ টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে এ সফর করছেন ভিক্টোরিয়া। তার সফরসঙ্গী হিসেবে এসেছেন সুইডেনের বৈদেশিক বাণিজ্য মন্ত্রী জোহান ফরসেল, জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এক্সটারনাল রিলেশনস ও অ্যাডভোকেসি পরিচালক উলরিকা মদির।

জানা গেছে, তিনদিনের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তরুণ ছাত্র ও উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন সুইডিশ রাজকন্যা। তার এ সফরে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের সহায়তার বিষয়টিও গুরুত্ব পাবে। সফরের দ্বিতীয় দিন ভিক্টোরিয়া খুলনার কয়রা উপজেলায় যাবেন। সরকার ও ইউএনডিপি’র উদ্যোগে বাস্তবায়িত ঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব সরজমিনে পরিদর্শন করবেন তিনি।