ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২:৪৮:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

তিনশ’ বছরের মধ্যে সবচেয়ে বড় গোলাপি হীরা আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার

তিনশ’ বছরের মধ্যে সবচেয়ে বড় গোলাপি হীরা আবিষ্কার

তিনশ’ বছরের মধ্যে সবচেয়ে বড় গোলাপি হীরা আবিষ্কার

অ্যাঙ্গোলার খনি শ্রমিকরা বিরল ও খাঁটি এক গোলাপি হীরা আবিষ্কার করেছে। ধারনা করা হচ্ছে গত তিনশ’ বছরের আবিষ্কারের মধ্যে এটিই সবচেয়ে বড় হীরা। 

হীরাটির নাম দেয়া হয়েছে লুলো রোজ। এটির ওজন ১৭০ ক্যারেট। দেশটিতে ব্যাপকভাবে হীরা পাওয়া যায় এমন উত্তরপূর্বাঞ্চলের লুলো খনিতে এটি পাওয়া গেছে। 

লুকাপো ডায়মন্ড কোম্পানী এক বিবৃতিতে বলেছে, এ যাবত পাওয়া সকল হীরার মধ্যে এটি সবচেয়ে বড়।

বিরল ও বিশুদ্ধ প্রাকৃতিক পাথরের রূপের এই হীরার আবিষ্কারকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে অ্যাঙ্গোলান সরকার। অ্যাঙ্গোলার সরকারও এই খনির অংশীদার।

আন্তর্জাতিক দরপত্রে হীরাটি চমকপ্রদ দামে বিক্রি করা হবে।

এর আগে হংকংয়ে ২০১৭ সালে ৫৯.৬ ক্যারেটের একটি গোলাপি হীরা নিলামে ৭১.২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়। এটি এখনও পর্যন্ত বিক্রি হওয়া এ যাবতকালের সবচেয়ে দামী হীরা।