তিস্তার পানি বিপদসীমার উপরে, পানিবন্দি ২ হাজার পরিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ৯ জুলাই ২০২১ শুক্রবার
বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ঘরবন্দি পরিবার।
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তার পানি জেলার পাঁচ উপজেলার নিম্নাঞ্চলে ঢুকে বন্যা দেখা দিয়েছে। এতে বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিস্তা পাড়ের লোকজনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
আজ শুক্রবার সকালে তিস্তা নদীর পানি তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ২০ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার পর ওই পয়েন্টে পানি বিপদসীমার ৩০ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চর অঞ্চলের বসতবাড়িগুলোতে পানি উঠেছে। ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এ বিষয়ে তিস্তা ব্যারেজে পানি বিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস আলী জানান, ভারত থেকে প্রচণ্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। ফলে তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়ে পানির চাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আরও কি পরিমান পানি আসবে তা ধারণা করা যাচ্ছে না।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজন হলেই ত্রাণ বিতরণ করা হবে বলেও জানান তিনি।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি