তীব্র গরমে ইউরোপে ২২ হাজারের বেশি মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
চলতি বছরে ইউরোপে গ্রীষ্মের তীব্র গরমে ২২ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ফ্রান্স, জার্মানি, স্পেন ও ব্রিটেনের।
আন্তর্জাতিক জলবায়ু গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিয়েশন গ্রুপ (ডব্লিউডব্লিউএজি) এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি গত বৃহস্পতিবার প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে যে তাপপ্রবাহ বয়ে গিয়েছিল; তা কার্যত জলবায়ুর পরিবর্তন ছাড়া অসম্ভব। গ্রীষ্মের তীব্র গরমে সবচেয়ে বেশি মানুষ মৃত্যু হয়েছে ফ্রান্সে। দেশটিতে ১০ হাজার ৪২০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া স্পেনে ৪ হাজার ৬৫৫ জন, জার্মানিতে ৪ হাজার ৫০০ জন এবং ব্রিটেনে ৩ হাজার ২৭১ জনের মৃত্যু হয়েছে।
হিটস্ট্রোক এবং তার পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতার কারণে এসব মানুষের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অস্ট্রিয়ার গ্রাজ বিশ্ববদ্যিালয়ের জলবায়ু বিদ্যা বিভাগের শিক্ষক এবং ডব্লিউডব্লিউএজির গবেষকদলের সদস্য ক্লোয়ে বিমিকম্বে বলেন, ২০০৩ সালের পর এই গ্রীষ্মে ইউরোপে সবচেয়ে ব্যাপক ও দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ বয়ে গেছে।
এর আগে, ২০০৩ সালে তীব্র গরমে ইউরোপে ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ২০ বছর আগের সেই দুর্যোগ থেকে শিক্ষা নেওয়ার কারণে চলতি বছরে মৃতের সংখ্যা অপেক্ষাকৃত কম। কিন্তু তারপরও বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন গবেষকরা। সূত্র: রয়টার্স
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








