ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ৩:২৪:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

তীব্র তাপদাহে নাকাল অস্ট্রেলিয়াবাসী

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়াবাসীর জনজীবন। দেশটিতে বর্তমানে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস।

টানা দশদিনের তাপমাত্রা বৃদ্ধিতে স্থানীয়রা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। সেই সাথে তীব্র গরমে অনেক প্রাণীর মৃত্যু ঘটছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা টানা সাতদিন ধরে অব্যাহত ছিলো।

কিন্তু এবার দেশটিতে গড় তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস। নিউ সাইথ ওয়েলসের নোনা শহরে রাতের তাপমাত্রাই ছিলো ৩৫ ডিগ্রির ওপরে। গরম থেকে খানিকটা স্বস্তি পেতে সমুদ্র সৈকত এবং গাছের নীচে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

-জেডসি