তীব্র দাবদাহ, এগিয়ে আনা হলো স্কুলের ছুটি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
তীব্র দাবদাহে পুড়ছে পশ্চিমবঙ্গ। যা আগামী কয়েকদিনও বজায় থাকার আশঙ্কা রয়েছে। এর জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণেও তাপপ্রবাহ থাকবে। শনিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
এদিকে তীব্র দাবদাহের কারণে স্কুলে গরমের ছুটি এগিয়ে এনেছে সরকার। আগামী ২৪ মে'র পরিবর্তে স্কুলে গরমের ছুটি শুরু হবে ২ মে থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা অধিদপ্তর।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তীব্র দাবদাহে পুড়েছে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গ। সকাল থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখি। যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। সবদিক বিবেচনা করেই স্কুলে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী স্কুলের ছুটি প্রায় ৩ সপ্তাহ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। রাজ্যের সব সরকারি স্কুলে এই নির্দেশ কার্যকর হবে। বেসরকারি স্কুলগুলোকেও ছুটি এগিয়ে আনার জন্য অনুরোধ জানানো হবে বলে শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। তবে ২ মে থেকে গরমের ছুটি শুরু হলে তা কতোদিন ধরে থাকবে তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৪ থেকে ১৬ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ চলবে। আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






