তীব্র শীতে কাঁপছে দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
দেশের বেশির ভাগ অঞ্চলের ওপর দিয়ে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশ। মাঝারি ধরনের এই শৈত্যপ্রবাহের মধ্যেই গত দুই দিনের তুলনায় আজ তাপমাত্রা আরও কিছুটা কমেছে। আগামী দুই দিন তাপমাত্রা একই রকম থাকতে পারে। এরপর জানুয়ারির ১/২ তারিখের দিকে আবারও কমে যাবে তাপমাত্রা। সে সময় ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।
গতকাল দেশের ১২ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে। এছাড়া আরও ১০ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। খুলনা বিভাগসহ গোপালগঞ্জ, মাদারীপুর, দিনাজপুর, রাজশাহী, বদলগাছি, তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মাদারীপুরে ছিল ১০ দশমিক ৩, আজ ৯ দশমিক ৬; গোপালগঞ্জে ছিল ৯, আজ ৮; রাজশাহীতে ছিল ৮, আজ ৭ দশমিক ৭; ঈশ্বরদীতে ছিল ৯ দশমিক ২, আজ ৮ দশমিক ৫; বদলগাছিতে ছিল ৮ দশমিক ২, আজ ৯; দিনাজপুরে ছিল ৯ দশমিক ৭, আজ ৯; তেঁতুলিয়ায় ছিল ৮ দশমিক ৪, আজ ৮ দশমিক ৮; রাজারহাটে ছিল ৯ দশমিক ৮, আজ ১০; খুলনায় ছিল ১০ দশমিক ৫, আজ ১০; খেপুপাড়ায় একই ১০, কুমারখালীতে একই ১০, সাতক্ষীরায় ছিল ১০, আজ ৯ দশমিক ৫; যশোরে ৮ দশমিক ৬, আজ ৮ দশমিক ৫; চুয়াডাঙ্গায় ছিল ৭ দশমিক ৭, আজ ৭ দশমিক ৩; বরিশালে ছিল ৯ দশমিক ৬, আজ ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল ছিল ১৪, আজ ১৩ দশমিক ৭; ময়মনসিংহে ছিল ১১ দশমিক ৮, আজ ১১ দশমিক ৫; চট্টগ্রামে ছিল ১৩ দশমিক ৫, আজ ১৪; সিলেটে ছিল ১২ দশমিক ২, আজ ১২ দশমিক ১; রংপুরে ছিল ১১ দশমিক ৬, আজ ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, এই শৈত্যপ্রবাহ আরও দুদিন থাকবে অর্থাৎ ৩০ ও ৩১ জানুয়ারি। এ সময় তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। তবে ১ ও ২ জানুয়ারি তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম










