ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:২৩:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

তুমি বলবে, দখলদার! আমি বলবো, তবে?

খালেদ হোসাইন | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৩৫ এএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

 

কটকটে লাল
জামা পরে এসেছিলে কাল।
আমি দেখি কটকটে নয়
টকটকে লাল
যার জন্য অপেক্ষা—
সকাল-বিকাল।
অনলাইনে কিনেছ নীল শাড়ি,
দামি।
ম্যাসেঞ্জারে ছবি দেখে
পছন্দ করিনি কি আমি?
বলো তুমি সেই শাড়ি পরে
কবে
আসবে এখানে?
না-আসা তো অসঙ্গত হবে।
এখানে ওখানে নানা গ্যাঞ্জাম
চিরকাল থাকে
আমিই হুজ্জত এক
চেনো না আমাকে?
ল্যাপ্টে তুমি থেকো না তো
কলেজে বা ঘরে!
আমাকে চেনোনি তবে
তুমি ভালো করে।
নীল শাড়ি ধূসর সানগ্লাস
পরে তুমি চলে এসো
আমি একা করবো তোমার ক্লাস।
হরতাল কারফিউ মানবো না
আসতেই হবে।
তুমি বলবে, দখলদার!
আমি বলবো, তবে?