তুরস্কের সামরিক বাহিনীর প্রথম নারী জেনারেল ওজলেম ইলমাজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
তুরস্কের সামরিক বাহিনীতে প্রথম একজন নারীকে জেনারেল পদে নিয়োগ করা হয়েছে। তুরস্কের ইতিহাসে প্রথম ওই নারী জেনারেলের নাম ওজলেম ইলমাজ। চলতি সপ্তাহে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
মঙ্গলবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। শনিবার দেশটির অফিসিয়াল গেজেট জানিয়েছে, তুর্কি সেনাবাহিনীর প্রথম নারী জেনারেল হিসেবে ওজলেম ইলমাজকে নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে আরেক তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, গত শনিবার ওজলেম ইলমাজকে তুরস্কের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয়। এর আগে তিনি দেশটির সেনাবাহিনীর সিনিয়র কর্নেল পদে কর্মরত ছিলেন।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পদোন্নতি পাওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল ওজলেম ইলমাজ এখন থেকে রাজধানী আঙ্কারায় অবস্থিত জেন্ডারমেরি অ্যান্ড কোস্ট গার্ড একাডেমির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
ওজলেম ইলমাজ ছাড়াও চলতি সপ্তাহে তুরস্কের সামরিক বাহিনীর দুইজন লেফটেন্যান্ট জেনারেল, ১৬ জন মেজর জেনারেল এবং ১৩ জন ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন। এছাড়া জেনারেল আরিফ সেতিন জেন্ডারমেরি জেনারেল কমান্ডের প্রধান হিসাবে দায়িত্বপালন অব্যাহত রাখবেন।
এদিকে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম সিয়াসাত জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সিদ্ধান্তে ওজলেম ইলমাজকে ব্রিগেডিয়ার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়।
এর আগে, মেজর জেনারেল ওজলেম ইলমাজ গার্হস্থ্য সহিংসতা মোকাবিলা করার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রধান এবং জেন্ডারমেরি জেনারেল কমান্ডের শিশু বিভাগের প্রধান ছিলেন।
সিয়াসাত বলছে, গার্হস্থ্য সহিংসতা মোকাবিলা এবং শিশুদের সহায়তা করার জন্য বেশ কয়েকটি গ্রামীণ অঞ্চলে দল নিয়ে দায়িত্ব পালন করার পর তুরস্কের প্রথম মেজর জেনারেলের পদ লাভ করেছিলেন ওজলেম। তার ওই কাজের মাধ্যমে নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিলেন ওজলেম।
উল্লেখ্য, ১৯৭৬ সালে তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন ওজলেম ইলমাজ। এরপর ১৯৯৭ সালে লেফটেন্যান্ট পদে সামরিক একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








