তুহিনকে যুব মহিলা লীগ থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০১ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
শোকজের জবাব না দেওয়ায় ঢাকা উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে যুব মহিলা লীগ। ২ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, গত ২১ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক অদক্ষতা, সংগঠনের নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে নিয়োজিত থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সভাপতিসহ কেন্দ্রীয় নেতাদের মানহানিকর বক্তব্য দেওয়ার কারণে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। ওই চিঠি কুরিয়ার সার্ভিস, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেজের মাধ্যমে পাঠানো হয়েছিল।
সাত কার্যদিবস অতিবাহিত হওয়ার পরও কোনো উত্তর না পাওয়ায় আপনাকে গঠনতন্ত্রের ১১(খ) ও ১২(খ) ধারায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এর আগে শোকজের চিঠিতে বলা হয়েছিল, গত ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় অসাংগঠনিক কর্মকাণ্ড করেন তুহিন। সেখানে তিনি সভাপতি নাজমা আক্তারসহ অনেককে অপমান, নাজেহাল এমনকি শারীরিকভাবে আহত ও লাঞ্ছিত করেন। এসব অভিযোগের জবাব চাওয়া হয় তুহিনের কাছ থেকে। তবে সেই শোকজের জবাব দেননি তুহিন।
এ বিষয়ে জানতে চাইলে সাবিনা আক্তার তুহিন বলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকজের চিঠি দেখেছি। শুধু সভাপতির স্বাক্ষরিত চিঠি হওয়ায় উত্তর দিইনি। আর ব্যক্তিগত কারণে সভাপতি আমাকে এখন অব্যাহতি দিয়েছেন। আমি এই অব্যাহতি মানি না। আমি আমার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব।
তুহিন বলেন, প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। তিনি যখন বলবেন তখনই আমি সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত হব, তার আগে নয়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




