ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৫:৩৫:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন উপজেলা নির্বাচনসহ নানা বিষয় নিয়ে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা-উপজেলা পর্যায়ে নেতা, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য নিয়ে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ৮ বিভাগের ২৪ নেতা বক্তব্য দেবেন দেবেন বলে জানা গেছে। পরে সভাপতি শেখ হাসিনা দিকনির্দেশনা ও নানা বিষয়ে সিদ্ধান্ত দেবেন। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে কথা বলবেন তিনি। 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া শোক প্রস্তাব পাঠ করেন, সূচনা বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা ও মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন।