তৃণমূল পর্যায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত জরুরী: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
সংগৃহীত ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশের তৃণমূলে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন।তিনি বলেন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে অনন্য উদাহরণ।
বুধবার তিনি প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন' এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন'-এর চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য কার্যকর আইন প্রণয়ন এবং নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করে উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছেন। ফলশ্রতিতে নারীরা নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিচ্ছেন। এসময় তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সংরক্ষিত নারী আসন অন্তর্ভুক্ত করেছেন - যা দূরদর্শী পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব নারীরা ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সকল ক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছেন।
পরে স্পিকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এছাড়াও অনুষ্ঠানে শিল্প সচিব জাকিয়া সুলতানা, ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অভিনেত্রী শমী কায়সারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ






