তৃণমূলে সেবা পৌঁছে দিতে মেয়রদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৭ সোমবার
জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তৃণমূল পর্যায়ে উন্নয়ন সেবা পৌঁছে দিতে মেয়রদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, পরিকল্পিত নগরায়নের জন্য এবং তৃণমূল পর্যায়ে অর্থবহ নাগরিক সেবা প্রদানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে হবে এবং নগরায়নকে অবশ্যই উন্নয়ন টেকসই করে গড়ে তুলতে হবে।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সিটি ফোরাম : বিল্ডিং নলেজ নেটওয়ার্ক এন্ড পার্টনারশীপ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার।
বাংলাদেশ পরিকল্পনা ইনস্টিটিউট, স্থাপত্য ইনস্টিটিউট ও বিশ্ব ব্যাংক যৌথ উদ্যোগে এ সেমিনার আয়োজন করে।
ড. শিরীন দেশের শক্তিশালী অর্থনৈতিক অবস্থানের উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে দেশ ৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে। সরকারের যুগান্তকারী পদক্ষেপে রেমিটেন্স প্রবাহসহ অর্থনীতির অন্যান্য সূচকও ভাল অবস্থানে রয়েছে।
সিপিএ চেয়ারপার্সন বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৩০ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
তিনি জনপ্রতিনিধি, প্রকৌশলী, নগরপরিকল্পনাবিদ, স্থপতি এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে যথাযথ সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে বলেন, যথাযথ উন্নয়ন পরিকল্পনা নিশ্চিত করার জন্য এটি অবশ্যই করতে হবে।
স্পিকার সম্মেলনে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অর্জিত ধারণা নিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পরিকল্পনাবিদ, স্থপতি এবং প্রকৌশলীদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি খাবার পানি ও পয়ঃনিষ্কাশনসহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে মেয়রদের প্রতি আহ্বান জানান। তিনি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নগরীর সমস্যা সমাধানে এক সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করেন।
সম্মেলনে ৩৩২ জন মেয়র এবং ২০ জন স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ মোট ৬৫০ জন জনপ্রতিনিধি যোগ দেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






