ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১:৪৬:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

তৃণমূলের মানুষের উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তৃণমূল পর্যায়ের মানুষদের উন্নত জীবন নিশ্চিত করাই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া বাংলাদেশের একমাত্র লক্ষ্য তৃণমূল পর্যায়ের মানুষগুলোর যেন উন্নত জীবন পায়। দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়।

বুধবার পরিকল্পনা কমিশনের সভাকক্ষে সচিব সভায় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত ছিলেন সরকারপ্রধান।

সরকারপ্রধান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে। ইতোমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সেই পরিকল্পনাও আমরা নিয়েছি।

শেখ হাসিনা বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার সুযোগটা যেন পায়। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবেই ভবিষ্যতেও এগিয়ে যেতে পারে সেভাবে আমাদের কার্যক্রম চালাতে হবে। তার ভিত্তিটা আমরা তৈরি করেছি এবং সেটা ধরে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

সচিবদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুকন্যা বলেন, যেমন আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান সেগুলো মাথায় রেখেই আমাদের বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়।

-জেডসি