ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:১২:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব!

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম দিন একাধিক ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে রহস্যের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। ছবিটি দেখে তার ভক্তরা ধারণা করছেন, দশকসেরা ওয়ানডে একাদশের এই ক্রিকেটার হয়তো তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন।

স্ত্রীর পেটে চুমু খাওয়া ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘শুরু, নতুন সংযোজন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।’ একই ছবি পোস্ট করেছেন সাকিবের স্ত্রীও।

কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হওয়া এই ছবিতে অধিকাংশ মানুষ সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। তবে অনেকে বলছেন, এটি পুরোনোও হতে পারে!

সাকিবের পরিচিত একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তারা একটা কথাই বলছেন, ‘সাকিবের ব্যক্তিগত বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না। তিনি এমনই। নিজে রহস্য সৃষ্টি করেন। পরে নিজেই সেটির ব্যাখ্যা দেন। ’

এর মধ্যে একজন  নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘এই মুহূর্তে সাকিবের সঙ্গে যোগাযোগ করা কঠিন। কিছুটা সময় গেলে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।’

গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইরামের মা হন শিশির। ২০১৫ সালের নভেম্বরে এই দম্পতির ঘর আলো করে আসে প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি।

-জেডসি