ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১০:৪৭:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

তৃতীয় কন্যা সন্তানের মা হলেন ন্যানসি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি তৃতীয়বারের মতো কন্যা সন্তানের মা হলেন। ২৯ জুন বিকাল ৩টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
তার মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

 তিনি জানান, গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসুতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে হাসপাতালে ভর্তি হন ন্যানসি।
বুধবার (২৯ জুন) বিকেলে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে। গত বছর আগস্টের শেষ সপ্তাহে পারিবারিকভাবে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন ন্যানসি।
এটি এই দম্পতির প্রথম সন্তান। তবে এর আগে দুটি সংসারে রোদেলা এবং নায়লা নামে ন্যানসির আরও দুটি মেয়ে সন্তান রয়েছে।