তৃতীয় শীতলক্ষ্যা সেতু হেঁটে পার হতে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলে দেশের প্রথম ছয় লেনের মধুমতী সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু সোমবার ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন। বহুল প্রত্যাশিত সেতুর উদ্বোধন ঘোষণার পর সেতু দিয়ে হেঁটে পার হতে মানুষের ঢল নামে।
নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি চালু হওয়ায় সাধারণ মানুষ উচ্ছ্বসিত। উদ্বোধনের পর সাধারণ মানুষ সেতুর ওপর দিয়ে পায়ে হেঁটে পারাপার হতে থাকেন।
সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু দিয়ে আজ রাত ১২টা ১ মিনিট থেকে নির্দিষ্ট হারে টোল দিয়ে যানবাহন পারাপার হতে পারবে।
কলাগাছিয়া নরপর্দী এলাকার এক বাসিন্দা বলেন, আমাদের সেতু হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে। বন্দরবাসীর ভোগান্তি কমেছে, নৌকা ও ট্রলারের বাইরে চলাচলের সড়কপথ তৈরি হলো।
বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকার এক বাসিন্দা বলেন, তার দাদা ও বাবা-চাচারা নৌকায় শীতলক্ষ্যা নদী পারাপার হয়েছেন। তিনি তার ৮৫ বছর পর্যন্ত নদী দিয়ে খেয়া পারাপার হয়েছেন। এখন আর ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হতে হবে না, এটা ভাবতে আনন্দ লাগছে।
সেতুটির টোল প্লাজা প্রান্তে ভিডিও কনফারেন্সের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য শামীম ওসমান, সংসদ সদস্য নজরুল ইসলাম, সংসদ সদস্য লিয়াকত হোসেন, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।
উদ্বোধন শেষে সরকারপ্রধান জাপান সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশে নিযুক্ত এই দুই দেশের রাষ্ট্রদূতরাও নিজ নিজ দেশের সরকারপ্রধানের পক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








