তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি।
গত ফেব্রুয়ারি মাস থেকে গুরুতর অসুস্থতায় ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অল্প সময়ের ব্যবধানে তিনবার তাঁর মস্তিষ্কের টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি প্রথমবার ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমার অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। গত মার্চে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় ছুরি-কাঁচির নিচে যেতে হয় এই অভিনেত্রীকে।
দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাঁকে আবারও ভারতে পাড়ি জমাতে হয়। ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁর হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’
আজ শুক্রবার (৩ এপ্রিল) এক পোস্টে তাঁর তৃতীয় দফার সার্জারি সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেন। হাসপাতালের বিছানায় শুয়েও তিনি লিখেছেন, ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’
তানিয়ার সুস্থতা কামনা করেছেন তার সহকর্মীরা। পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতা ও পরিচালক কচি খন্দকার লিখেছেন, ‘জীবন সত্য আর সুন্দর শুভকামনা।’ চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘সব ঠিক হয়ে যাবে। হর হর মহাদেব।’ অভিনেতা বাপ্পি চৌধুরী লিখেছেন, ‘ঠিক হয়ে যাবে। আল্লাহর ওপর ভরসা রাখ।’
অগণিত ভক্ত আর শুভাকাঙ্ক্ষীর প্রার্থনা এখন একটাই, যেন এই কঠিন মেঘ কেটে গিয়ে তানিয়া বৃষ্টির জীবনে আবারও সুস্থতার রোদ ঝলমল করে ওঠে। তিনি যেন শিগগিরই ফিরে আসেন তাঁর চিরচেনা সেই অভিনয়ের আঙিনায়। এই গুণী শিল্পীর চিরকল্যাণ হোক।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল








