ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৩:২২:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের মেয়েরা

আপডেট: ০৪:৫০ এএম, ৬ জুলাই ২০১৫ সোমবার

1436155250উইমেননিউজ ডেস্ক, ঢাকা : রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ফাইনালে তৃতীয়বারের মতো জাপানকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপের শিরোপা জিতল যুক্তরাষ্ট্র। তিনবার বিশ্বকাপ জিততে পারেনি আর কোনো দেশ। আর বিশ্বকাপের ফাইনালে এটাই সবচেয়ে বেশি গোলের ঘটনা। রোববার কানাডার ভ্যাঙ্কুভারে যুক্তরাষ্ট্রের এই জয়ে দারুণ অবদান রাখেন অধিনায়ক কার্লি লয়েড। ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন এই মিডফিল্ডার। ১৯৯১ আর ১৯৯৯ সালের চ্যাম্পিয়নদের ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে দেন লয়েড। দুই মিনিট পরই জাপান একটি ফ্রি-কিক বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দ্বিতীয় গোলটি পেয়ে যান ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। 01আরেক মিডফিল্ডার লরেন হলিডে ব্যবধান বাড়ানোর পর প্রায় ৫০ গজ দূর থেকে দারুণ এক শটে হ্যাটট্রিক পূর্ণ করেন লয়েড। ম্যাচের ষষ্ঠদশ মিনিটের মধ্যে ৪ গোল খেয়ে হতভম্ব হয়ে যায় এশিয়ার পরাশক্তিরা। বিরতির আগে জাপান একটি গোল শোধ করলেও খেলায় আর ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের জনস্টনের আত্মঘাতী গোলে একটু আশা দেখেছিল গতবারের চ্যাম্পিয়নরা। তবে দুই মিনিট পরই ডিফেন্ডারদের ভুল টবিন হিথ গোল করে ব্যবধান ৫-২ করে ফেলেন; সব আশা শেষ হয়ে যায় জাপানের। ০৬.০৭.২০১৫