ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২২:৪৮:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৪ এএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হিমালয়ের কন্যা নামে খ্যাত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ১২ দিন ধরে এ জেলায় তাপমাত্রা উঠানামা করলেও বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

পাঁচ উপজেলা ঘুরে দেখা যায় এ জেলা থেকে হিমালয়ের নিকটে অবস্থিত হওয়ায় শীতের দাপট অনেক বেশি থাকে। যে কারণে বিগত বছরের তুলায় সারা দেশের ন্যায় পঞ্চগড়ে শীতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ফলে গত ১২ দিন ধরে সন্ধ্যা নামার পর হালকা কুয়াশাছন্ন হয়ে পড়ে পুরো জেলা। দিনের বেলা রোদ ও সূর্যের আলো দেখা গেলেও রাতের বেলা অনেক শীত অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত ১২ দিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তবে কুয়াশা তেমন না থাকলেও শীতের দাপট দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

-জেডসি