তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের দাপট। প্রতিদিনই কমছে তাপমাত্রা। গত দুই সপ্তাহে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় জেলায়।
রোববার (১২ ডিসেম্বর) ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি, সকাল ৯টায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত দশ দিন ধরে ২৭ থেকে ২৯ ডিগ্রির ঘরে রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, শুধু কুয়াশা থাকলে শীত এমনটা নয়, শীতকালে দিনের বেশির ভাগ সময়ে কুয়াশা না থাকলেও প্রচণ্ড ঠাণ্ডা অনুভূত হয়। সেই সঙ্গে বাতাস বয়ে গেলে শীতের দাপট শুরু হয়।
দেখা যায়, ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। তখন কুয়াশার কারণে হেডলাইট চলছে যানবাহন। সকাল ৯টা পর্যন্ত শীত নিবারণের জন্য আগুন পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। কুয়াশার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে কুয়াশা মিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না। এতে গরম কাপড় ছাড়া ঘর থেকে বের হওয়া যায় না। ভর দুপুরে শীতের পোশাক মুড়িয়ে চলাফেরা করতে হয় পঞ্চগড়ে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বেড়ে যায় কিন্ত বিকেল গড়াতেই তাপমাত্রা কমে গিয়ে শীতের আমেজ শুরু হয় তখন শীতল বাতাস বয়ে যায় পঞ্চগড়ে। রাতভর থাকে শীতের তীব্রতা। রাতে কনকনে বাতাসের সাথে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। আবার ভোররাত থেকে শুরু হয় কুয়াশা। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগেও দিন দিন বাড়ছে।
আবহাওয়া অফিসজানিয়েছেন, তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের শেষ দিকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানিয়েছেন, ধীরে তাপমাত্রা কমছে পঞ্চগড়ে আজকে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। ডিসেম্বরের শেষে তাপমাত্রা আরও কমে গিয়ে শৈত্যপ্রবাহ নামতে পারে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি