ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১৫:১৫:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

তেজগাঁওয়ের ‘মাদক সম্রাজ্ঞী’ জোসনা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁওয়ে জোসনা বেগম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার রাতে তেজগাঁও থানার কাওরান বাজার শুটকী পট্টির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার জোসনা কাওরান বাজার রেললাইন বস্তি এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। তিনি মূলত গাঁজা ব্যবসায়ী। তিনি সাধারণত সবজির ঝুড়ি নিয়ে ঘুরেন। এর আড়ালেই তিনি তার গ্রাহকদের কাছে গাঁজা পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোসনা জানায়, তার স্বামী মাদকসেবী। স্বামীর মাদকের টাকা সংগ্রহ করতে গিয়েই মাদক কারবারিতে জড়িয়ে যান। তিনি গ্রেপ্তার হলে তার স্বামীই তার জামিন করান। জোসনার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এ পর্যন্ত ১০ বার তিনি কারাগারে ছিলেন। প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যান।