ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১১:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

তেল ছাড়া মাছ রান্না করবেন যেভাবে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ৯ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

খাবারের গুণ ও স্বাদ নির্ভর করে এতে ব্যবহার করা মসলার ওপরে। এক্ষেত্রে তেলের তেমন একটা ভূমিকা নেই বললেই চলে। তাই জেনে নিতে পারেন তেল ছাড়াই রান্নার উপায়। অনেক খাবার আছে যেগুলো তৈরি করতে তেলের প্রয়োজন হয় না। সেসব খাবার রাখতে পারেন প্রতিদিনের খাবারের তালিকায়। সেইসঙ্গে যেসব খাবার সাধারণত তেল দিয়ে রান্না করা হয়, সেগুলোও তেল ছাড়া রান্না করে খেতে পারেন। জেনে নিন তেল ছাড়া মাছ রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বড় মাছ- ৪-৫ টুকরা

বেগুন- ১টি

টমেটো- ২টি

রসুন কুচি- ১ চা চামচ

পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

মরিচ গুঁড়া- আধা চা চামচ

কাঁচা মরিচ ফালি- ৪টি

ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

চুলায় কড়াই দিয়ে তাতে আধা কাপ পানি দিন। এরপর তার সঙ্গে কাঁচা মরিচ ও ধনেপাতা বাদে সব মসলা দিয়ে দিন। নেড়েচেড়ে রান্না করুন ২-৩ মিনিট। এরপর সেই মসলায় মাছ, বেগুন ও টমেটোর টুকরা একসঙ্গে দিয়ে দিন। এবার ভালো করে নেড়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে চুলা বন্ধ করে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে ঢেকে রাখুন।