তেল-ডালের দাম বাড়াল টিসিবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
নিত্যপণ্যের লাগামহীন দর আর অস্থিরতার মধ্যেই ভোজ্য তেল ও ডালের দাম বাড়াল ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
প্রতি লিটার তেল ১০ টাকা বাড়িয়ে বিক্রি হবে ১১০ টাকা দরে আর কেজিতে ৫ টাকা বাড়িয়ে টিসিবি মশুর ডাল বিক্রি করবে ৫৫ টাকা মূল্যে। তবে পেঁয়াজ ৩০ টাকা ও চিনির দাম ৫৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য স্থিতিশীল রাখতে ও সাধারণ জনগণের সহায়তার জন্য টিসিবি দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলায় ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে ৩ নভেম্বর থেকে বিক্রি কার্যক্রম শুরু করবে। শুক্রবার ছাড়া এ বিক্রি কার্যক্রম চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
পঞ্চম ধাপে প্রতিটি ট্রাকে ৪০০ থেকে ৬০০ কেজি চিনি বরাদ্দ থাকবে। ভোক্তারা ৫৫ টাকায় সর্বোচ্চ দুই কেজি চিনি কিনতে পারবেন। মশুর ডাল বরাদ্দ থাকবে ৩০০ থেকে ৬০০ কেজি ৬০ টাকা মূল্যে একজন সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। প্রতি গাড়িতে সয়াবিন তেল বরাদ্দ থাকবে ৪০০ থেকে ৬০০ লিটার। ১১০ টাকা লিটার একজন ভোক্তা কিনতে পারবেন ২ লিটার। আর পেঁয়াজ ৫০০ থেকে ১০০০ কেজি বরাদ্দ থাকবে। প্রতি কেজি ৩০ টাকা দরে ২ থেকে ৫ কেজি কিনতে পারবে একজন ক্রেতা।
তেল ও ডালের দাম বাড়ানোর বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, বাজারের তুলনায় অনেক কম দাম থাকায় তেল ও ডালের দাম সমন্বয় করা হয়েছে। কারণ দামে বেশি ডিফারেন্স থাকায় কালোবাজারি হওয়ার সম্ভাবনা থাকে।
টিসিবির তথ্য অনুযায়ী ২ নভেম্বর রাজধানীর খুচরা বাজারে বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা প্রতিলিটার। আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৬৯০-৭৫০ টাকায়। চিনি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। এছাড়া আমদানি করা মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা। পেঁয়াজ আমদানি ৪০ থেকে ৫৫ টাকা আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






