তৈরি পোশাকের দাম বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
আপডেট: ০২:৪৮ পিএম, ২২ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের দাম বাড়াতে বিদেশী ক্রেতাদের আহ্বান জানিয়ে বলেছেন, এই অর্থ এই শিল্পের ৪০ লাখ শ্রমিকের অধিকতর কল্যাণে ব্যয় হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সকালে তাঁর কার্যালয়ে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবেন ডি জং বিদায়ী সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তৈরি পোশাক শ্রমিকদের জন্য নেয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিগত ৬ বছরে তাঁর সরকার এ খাতে ২শ’ শতাংশেরও বেশি মজুরি বাড়িয়েছে। এছাড়া এ খাতের মহিলা শ্রমিকদের জন্য ডরমেটরী নির্মাণ করা হয়েছে।
তিনি বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগের ক্ষেত্রে নেদারল্যান্ডের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, নেদারল্যান্ড এ ব্যাপারে বাংলাদেশকে কখনো চাপ দেয়নি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে নারীর কর্মসংস্থানের পাশাপাশি তাদের শিক্ষার সুযোগও সৃষ্টি হচ্ছে।
শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মহান নেতা বঙ্গবন্ধু দেশে প্রথম অবৈতনিক নারী শিক্ষা চালু করেন।
যোগাযোগ (কানেকটিভিটি) বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বিদ্যমান চট্টগ্রাম ও মংলা বন্দরের পাশাপাশি তাঁর সরকারের পটুয়াখালীতে পায়রা বন্দর নির্মাণর উদ্যোগের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, পায়রা বন্দর যোগাযোগ বৃদ্ধি করবে এবং প্রতিবেশী দেশগুলো পায়রা এবং চট্টগ্রাম ও মংলা বন্দরও ব্যবহার করতে পারবে।
শেখ হাসিনা বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের (বিদায়ী) কার্যকালে এ সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে।
রাষ্ট্রদূত তৈরি পোশাক খাতে বাংলাদেশের ব্যাপক উন্নতির ভূয়সী প্রশংসা করে বলেন, এ খাত থেকে ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।
গারবেন বাংলাদেশের বন্দরগুলোর উন্নয়নের পাশাপাশি কৃষি, উদ্যান, প্রাণীসম্পদ ও ভূমি পুনরুদ্ধারে সহযোগিতার ব্যাপারে তার সরকারের আগ্রহের কথা প্রকাশ করেন।
তিনি বলেন, অনেক খাতে বাংলাদেশ ও নেদারল্যান্ড পরস্পরকে সহযোগিতা করতে পারে।
ডাচ রাষ্ট্রদূত ক্রিকেট বিশেষ করে একদিনের ক্রিকেটে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করেন।
২২.০৭.২০১৫
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী











