ত্বক ভালো রাখবে যে ৫ খাবার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৭ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ত্বক ভালো রাখতে চাইলে শুধু রূপচর্চা যথেষ্ট নয়, সেইসঙ্গে খাবারের বিষয়েও থাকতে হবে সচেতন। একথাটি এতদিনে জেনে গেছেন নিশ্চয়ই। তাই নিয়মিত রূপচর্চার পাশাপাশি খেয়াল রাখতে হবে খাবারের প্রতিও। নয়তো দামি দামি পণ্য কিনেও কোনো লাভ মিলবে না।
আমাদের ত্বকের ক্ষতির অন্যতম কারণ হলো ভিটামিন ও মিনারেলের অভাব। এই ঘাটতি মেটাতে দরকার অভ্যন্তরীণ পুষ্টি। প্রতিদিনের খাবার যেন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, সেদিকে খেয়াল রাখতে হবে। এমনকী ত্বক বয়সের ছাপ পড়ার জন্যও দায়ী হতে পারে বিভিন্ন খাবার। ত্বক সুন্দর রাখার জন্য তাই খেতে হবে এই ৫ খাবার-
ডার্ক চকোলেট
চকোলেট খেলে তা আপনার ত্বক ভালো রাখবে। তবে সেই চকোলেট হতে হবে ডার্ক। এটি আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে দেবে না। ডার্ক চকোলেট পলিফেনলের অন্যতম উৎস। এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফ্ল্যাভানল এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমাদের ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করে। এই কারণে ডার্ক চকোলেট খাওয়া ত্বকের জন্য ভালো।
টমেটো
টমেটো প্রায় সবার বাড়িতেই থাকে। সহজলভ্য এই খাবার নিয়মিত খাবার অভ্যাস করুন। ভিটামিন সি সমৃদ্ধ টমেটো লাইকোপিনের অন্যতম উৎস। টমেটোতে আছে অ্যান্টি এজিং ও অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান। এসব উপাদান হৃদরোগ প্রতিরোধেও সাহায্য করে। টমেটো রান্না করে খেলে লাইকোপিন বেশি পাবেন।
তিল
তিলের আছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। এটি ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এবং লিগন্যান্সের একটি ভালো উৎস। ফলে তিল খেলে তা ত্বককে হাইড্রেটেড এবং মসৃণ রাখে। তাই ত্বক ভালো রাখতে নিয়মিত খাবারের তালিকায় তিল রাখুন।
দারুচিনি
তৈলাক্ত ত্বক মানেই বাড়তি সমস্যা। যারা তৈলাক্ত ত্বক নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী একটি খাবার হতে পারে দারুচিনি। এটি ত্বকের নানা সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে। চা, কফি, স্মুদি, ডেজার্ট ইত্যাদিতে দারুচিনি যোগ করে খান। এতে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল হয়। সেইসঙ্গে ত্বকে তেল উৎপাদনকে উদ্দীপিত করে, ফলে ত্বক পরিষ্কার হয়।
আদা
আদা খেলে তা আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। সেইসঙ্গে আদা খেলে ত্বক থাকে সতেজ। কারণ আদায় আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা ত্বকে প্রশান্তি এনে দেয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








