ত্রাণ আত্মসাত: মোট ৩৯ জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৯ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে আরো একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও তিনজন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগ হতে আজ বুধবার এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।এই নিয়ে মোট ৩৯ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হলো। তাদের মধ্যে ১৬ জন ইউপি চেয়ারম্যান, ২২ জন ইউপি সদস্য এবং একজন জেলা পরিষদ সদস্য।
আজ সাময়িক বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং ইউপি’র জাহেদুল ইসলাম চৌধুরী।
আজ সাময়িক বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর-আড়ালিয়া ইউপি’র ৮ নং ওয়ার্ডের মো: বাচ্চু মিয়া, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউপি’র ৭ নং ওয়ার্ডের মো: শরিফুল ইসলাম এবং দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউপি’র ৯ নং ওয়ার্ডের মো: হাবিবুর রহমান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কক্সবাজার জেলার টৈটং ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী সরকারি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং কক্সবাজার জেলা প্রশাসক আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।
পৃথক প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয় নরসিংদী জেলার চর-আড়ালিয়া ইউপি সদস্য মো: বাচ্চু মিয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিম্নআয়ের মানুষের জন্য সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন এবং নরসিংদীর জেলা প্রশাসক আইন অনুযায়ী তাকে অপসারণের সুপারিশ করেছেন।
এছাড়া কুষ্টিয়া জেলার নন্দলালপুর ইউপি সদস্য মো: শরিফুল ইসলাম করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণ লুটের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং দৌলতপুর ইউপি সদস্য মো: হাবিবুর রহমান সরকারি ত্রাণ ভুয়া মাস্টাররোলে বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে বিধায় কুষ্টিয়ার জেলা প্রশাসক আইন অনুযায়ী তাদের স্বীয় পদ হতে অপসারণের সুপারিশ করেছেন।
উল্লেখিত চেয়ারম্যান ও সদস্যগণ কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রমের প্রেক্ষিতে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
একইসময় পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


