ত্রিমুখী সংঘর্ষে সড়কে প্রাণ গেল বাবা-মেয়েসহ পাঁচজনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বটতলী নামক স্থানে ট্রাক, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে বাবা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন।
সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গোড়াই-সখিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের খলিল মিয়া ছেলে (১৮), কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন (৬০), একই গ্রামের মাশরাফুল (৮), হাফিজ উদ্দিন(৬০), হাফিজের মেয়ে রুনা আক্তার(৩০) এবং ঘাঘরাই গ্রামের জাকির হোসেন। নিহতরা প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন। হাসপাতালে ভর্তি আছেন আনোয়ার নামে একজন। আহত আরেকজন প্রাইভেটকার চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে সখিপুর দিক থেকে হাটুভাঙার দিকে ছেড়ে আসা মার্টিভর্তি দ্রুতগতির একটি ড্রাম ট্রাক সামনে থাকা যাত্রীবাহী একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে যানটিতে চাপা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটিও দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোটিও উল্টে দুমড়ে মুচড়ে গেলে যানটির যাত্রী হৃদয় ও মাশরাফুল ঘটনাস্থলে মারা যায়। আরেক যাত্রী সোনামকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে কুমুদিনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যান আরও তিনজন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ড্রাম ট্রাক আটক করা হলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
-জেডসি
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



