থাই-মালয়েশিয়া সীমান্তে মানবপাচার ক্যাম্পে রোহিঙ্গা নারীরা ধর্ষণের শিকার
আপডেট: ০১:৩৭ পিএম, ২ জুন ২০১৫ মঙ্গলবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : থাইল্যান্ড ও মালয়েশিয়ার মানব পাচার ক্যাম্পে থাকা মুসলিম রোহিঙ্গা নারীরা গণধর্ষণের শিকার হচ্ছে। এতে অন্তত দুই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। যারা তাদের ক্যাম্পে রাখছে তারাই ধর্ষণ করছে।
মালয়েশিয়ার সরকার পরিচালিত বার্তা সংস্থা বারনামা এ খবর প্রকাশ করে। এতে থাইল্যান্ডের পাদাং বেসার ক্যাম্প থেকে বেঁচে ফিরে আসা নুর খাইদা আবদুল শুকুর নামের এক নারীর উদ্ধৃতি তুলে ধরে বলা হয়, রাতে তরুণীদের ক্যাম্প থেকে নিয়ে যাওয়া হতো।
তিনি জানান, প্রতিরাতে গার্ডরা দুই কিংবা তিনজন রোহিঙ্গা সুন্দরী নারীকে অজ্ঞাত স্থানে নিয়ে যেতো। সেখানে তাদের গণধর্ষণ করা হতো। এতে করে দুই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
সংবাদ সংস্থাটি তার স্বামী নূরুল আমিন নবী হোসেইনের উদ্ধৃতিও তুলে ধরে। মালয়েশিয়া সীমান্তের বন্দীশিবিরেও একই ধরনের ঘটনা ঘটে বলে জানান নবী হোসেইন।
উল্লেখ্য, গত মাসে প্রথমে থাইল্যান্ড পরে মালয়েশিয়ায় বেশকিছু মানব পাচার ক্যাম্প এবং গণকবরের সন্ধান মেলে। যা দক্ষিণপূর্ব এশিয়াকে স্তম্ভিত করে দেয়।
মালয়েশিয়ার আলর সেতারাম শহর থেকে নূর খাইদা আরো জানান, প্রতি রাতেই গার্ডরা কাছাকাছি কোথাও নারীদের নিয়ে যেতো। আমরা নারীদের আর্তচিৎকার ও কান্নার আওয়াজ পেতাম। কারণ আমাদের ক্যাম্পের কাছাকাছিই কোথাও তাদের ধর্ষণ করা হতো।
০২.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











