ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৭:৩০:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

থাই ‍গুহা থেকে ৪ কিশোর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫৪ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার

থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের লুয়াং নং নন গুহা থেকে চার কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চারজন শারীরিকভাবে সুস্থ আছে। তাদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্ধকার নেমে আসা ও প্রস্তুতি নেওয়ার জন্য প্রথম দিনের অভিযান সমাপ্ত করা হয়েছে।

 

আগামী ১০-২০ ঘণ্টার মধ্যে আবারো নতুন করে অভিযান শুরু হবে বলে জানিয়েছে চিয়াংরাই প্রদেশের গর্ভনর ও যৌথ উদ্ধার অভিযানের প্রধান নারোঙ্গসাক ওসোত্তানাকোর্ন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছেলেদের স্বাস্থ্য, পানির মাত্রা ও প্রস্তুতি মিলিয়ে আজ ছিল সেরা দিন। প্রথম দিনে চারজনকে বের করে আনতে সক্ষম হয়েছি। আমরা এটাকে বিরাট সফলতা হিসেবেই দেখছি। স্থানীয় সময় বিকেল ৫ টা ৪০ মিনিটে প্রথম কিশোর গুহা থেকে বের হয়, ১০ থেকে ১২ মিনিট পর দ্বিতীয় জন বের হয়ে আসে।

তিনি আরো বলেন, ৭ টা৪০ ও ৭ টা ৫০ মিনিটে তৃতীয় ও চতুর্থ জন বের হতে পারে। চারজনকে নিরাপদে চিয়াং রাই শহরের হাসপাতালে নেয়া হয়েছে।

 

সকাল ১০ টায় গুহায় আটক ১২ কিশোর ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়। দিনভর উদ্ধার কার্যক্রমের সফলতা কামনা করে দেশজুড়ে প্রার্থনা করা হয়।

 

উল্লেখ্য, ওয়াইল্ড বোয়ার ফুটবল দলের ১২ কিশোর ও তাদের কোচ ২৩ জুন বেড়াতে গিয়ে উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং নং নন গুহায় আটকা পড়ে। ভারী বর্ষণ আর কাদায় থাম লুয়াংয়ের প্রবেশ মুখ বন্ধ হয়ে গেলে তারা বের হতে পারেনি। নিখোঁজের নয় দিন পর সোমবার (২ জুলাই) দুইজন বৃটিশ ডুবুরি চিয়াং রাই এলাকার থাম লুয়াং নং নন গুহায় তাদের জীবিত সন্ধান পান।