ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৬:৩৫:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

থাইল্যান্ডে গুহায় আটকেপড়া শিশুদের উদ্ধারে বিঘ্ন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:২৮ পিএম, ২৭ জুন ২০১৮ বুধবার

থাইল্যান্ডে ভারী বৃষ্টিপাতের কারণে একটি গুহায় আটকা পড়া ১২ শিশু ও তাদের ফুটবল কোচকে উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


আজ বুধবার বৈরী আবহাওয়ার কারণে বন্যার পানিতে তলিয়ে যাওয়া গুহা থেকে পানি নিষ্কাশন করতে উদ্ধার কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। শিশু ও তাদের কোচ সেখানে কয়েকদিন ধরে আটকা পড়ে আছে।


তাদের আত্মীয়রা গভীরভাবে উদ্বিগ্ন। তারা আশা করছেন খুব শিগগিরই শিশুদের উদ্ধার করা হবে। এই ফুটবল দলের খেলোয়াড়দের বয়স ১১ বছর থেকে ১৬ বছরের মধ্যে। বৃষ্টিপাতে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় থাম লুয়াং গুহার প্রধান প্রবেশপথটি আটকে গেলে শনিবার রাত থেকে তারা সেখানে আটকা পড়ে।


রাতভর কয়েকশ উদ্ধারকারী গুহার বন্যার পানি নিষ্কাশনে উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্প স্থাপনে কাজ করেছে। কিন্তু অব্যহত বৃষ্টিপাতে উত্তরাঞ্চলীয় চিয়ান রাই প্রদেশের ওই এলাকাটি তলিয়ে যাচ্ছে। স্থানটি লাওস ও মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত।

এই বিভাগের জনপ্রিয়