থাইল্যান্ডের রানি জিতলেন সোনা, পদক দিলেন রাজা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডে চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস। ইংরেজি আদ্যক্ষরের কারণে সি গেমস (SEA Games) নামেই বেশি পরিচিত। আঞ্চলিক এই ক্রীড়া প্রতিযোগিতায় ঝড় তুলেছেন থাইল্যান্ডের রানি সুথিদা। পালতোলা নৌকার প্রতিযোগিতা সেইলিংয়ের একটি দলীয় ইভেন্টে সোনা জিতেছেন ৪৭ বছর বয়সী থাই রানি। এরপর বিজয়মঞ্চে তাঁকে সোনার পদক পরিয়ে দিয়েছেন স্বয়ং থাই রাজা মহা বজিরালংকর্ন।
সেইলিংয়ে মিশ্র কিলবোট এসএসএল ৪৭ বিভাগের সোনা জিতেছে রানি সুথিদার ১০ জনের দল। ৪৭ ফুট লম্বা নৌকায় রানি ছিলেন প্রধান ট্যাকটিশিয়ান। তাঁর দায়িত্ব ছিল নৌকার গতিবিধি ঠিক রাখা। তবে সাত পর্বের প্রতিযোগিতার ষষ্ঠ ও সপ্তম পর্বেই শুধু অংশ নিয়েছেন রানি। থাইল্যান্ডের বিখ্যাত অবকাশকেন্দ্র পাতায়ার কাছে সমুদ্রে মালয়েশিয়া ও মিয়ানমার দলকে পেছনে ফেলে আগে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় রানির থাইল্যান্ড দল।
যোগাযোগ বিষয়ে স্নাতক সুথিদা রানি হওয়ার আগে থাই এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। পরে সামরিক বাহিনীতে যোগ দেন। ২০১৯ সালে থাই রাজা বিয়ে করেন সুথিদাকে। ক্রীড়াপ্রেমী রানি এ মাসেই ব্যাংককে কেনিয়ার কিংবদন্তি দৌড়বিদ এলিউড কিপচোগের সঙ্গে হাফ ম্যারাথন শেষ করেছেন ২ ঘণ্টা ১৩ মিনিট ৪০ সেকেন্ডে।
তবে রানি সুথিদাই সেইলিংয়ে সোনা জেতা প্রথম থাই রাজপরিবারের সদস্য নন। ১৯৬৭ সালে সি গেমসে বর্তমান রাজা বজিরালংকর্নের পিতা রাজা ভূমিবল আদুলিয়াদেজ নিজের বানানো নৌকায় সোনা জিতেছিলেন। রাজা ভূমিবলের সঙ্গে সেদিন সেইলিংয়ে ছিলেন রাজকন্যা উবোলরাতানাও। এবারের গেমস শনিবার শেষ হবে। পদক তালিকায় বৃহস্পতিবার পর্যন্ত স্বাগতিক থাইল্যান্ড জিতেছে সর্বোচ্চ ১৯৬টি সোনা, এরপরই অবস্থান করছে ইন্দোনেশিয়া (৮০) ও ভিয়েতনাম (৭২)।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








