থানায় রাহুলের স্ত্রীসহ কলকাতার তারকারা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রবিবার
থানায় রাহুলের স্ত্রীসহ কলকাতার তারকারা
টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যু ঘিরে শোকের সঙ্গে ক্ষোভও ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র অঙ্গনে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানায় যান তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
দুপুরে আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় প্রবেশ করেন প্রিয়াঙ্কা। এ সময় তাঁকে ভেঙে পড়া অবস্থায় দেখা যায়। থানায় গিয়ে অভিযোগপত্রে স্বাক্ষর করেন তিনি। একই সময়ে টলিউড শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম-এর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়।
এদিন থানায় উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, লাবণী সরকার, ভরত কল, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস ও পায়েল সরকারসহ আরও অনেকে।
এর আগে থেকেই আর্টিস্ট ফোরাম জানিয়েছিল, এই মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ‘ম্যাজিক মোমেন্টস’ নামের প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
গত ২৯ মার্চ তালসারি সৈকত-এ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ রয়েছে, যথাযথ অনুমতি ছাড়াই সেখানে শুটিং চলছিল।
ঘটনার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও দায় নির্ধারণের দাবিতে সরব হয়েছেন শিল্পীরা। বিষয়টি নিয়ে টলিউডে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ।
এদিকে, রাহুলের স্মরণে শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। একই দিনে ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে বিকেলে মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ। এই কর্মসূচিতে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










